ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই ধাপে বানান বেসনের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
দুই ধাপে বানান বেসনের হালুয়া

বেসনের হালুয়া। ছবি: সংগৃহীত

শবে বরাতের দিন বাড়িতে নানা রকম হালুয়া বানানো হয়। সহজে বানানো যায় এমন এক পদ হলো বেসনের হালুয়া। জেনে নিন রেসিপি।

উপকরণ
ঘি: আধা কাপ
বেসন: দেড় কাপ
সুজি: ২ টেবিল চামচ
দুধ: ২ কাপ
চিনি: স্বাদ মতো
জাফরান মিশ্রিত দুধ: ২ টেবিল চামচ
কাজু বাদাম কুচি: ২ চা চামচ  
এলাচের গুঁড়া: ১/৪ চা চামচ

আরো পড়ুন:

প্রথম ধাপ
প্রথমে একটি পাত্রে  ঘি গরম করে বেসন ও সুজি দিয়ে নাড়তে থাকুন। এভাবে কম আঁচে অনবরত নেড়ে ২৫ মিনিট ভাজুন। তারপর দুধ দিয়ে দিন। নাড়তে থাকুন দুধ না শুকানো পর্যন্ত। ঘি আলাদা হয়ে গেলে চিনি ও জাফরান মিশ্রিত দুধ দিয়ে দিন। 

দ্বিতীয় ধাপ

এবার গরম দুধে ১০ মিনিট জাফরান ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এমন দুধ। হালুয়া শুকিয়ে আসলে এলাচের গুঁড়া ও ক্যাশুনাট দিয়ে নেড়ে নামিয়ে নিন।  

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়